ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দু’শ বিএনপি নেতাকর্মীদের নামে মামলায় ঝিনাইদহ এখন বিএনপি শুন্য

  • আপডেট সময় : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭
  • / 383
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ জনের নামে মামলা করা হয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়কসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ শহর বিএনপি শুন্য হয়ে পড়েছে। সাধারণ নেতাকর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে।

উল্লেখ্য গত বুধবার ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রনিধি সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান বাদী হয়ে জননিরাপত্তা আইনে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গত বুধবার বিএনপির প্রতিনিধি সভায় হামলা চালিয়ে চেয়ার টেবিল, লাইট ও গ্লাস ভাংচুর করা হয়।

এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ বাদী হয়ে জননিরাপত্তা মামলা করেছেন। ঝিনাইদহ জেলা বিএনপির নেতা ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদ অভিযোগ করেন, যারা হামলা চালালো তাদের নামে মামলা করা হয়নি। যারা শান্তি বজায় রেখে ঘরের মধ্যে সভা নিয়ে ব্যাস্ত ছিলেন তাদের আসামী করা দুরভিসন্ধি বলে তিনি মনে করেন।

এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জররুী সভা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দু’শ বিএনপি নেতাকর্মীদের নামে মামলায় ঝিনাইদহ এখন বিএনপি শুন্য

আপডেট সময় : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭