ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাসদ

  • আপডেট সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক যুক্ত বিবৃতিতে দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকলো, সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হলো, নির্বাচন বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।
তারা বলেন, যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করবে জনগণেকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে জাসদের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে গুলিস্থান, বঙ্গবন্ধু এভিনিউ, তোপখানা, পল্টন, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাসদ

আপডেট সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩