ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

নবী মুহাম্মদ (সঃ) এর অবমাননার প্রতিবাদে সোনাগাজীতে লাখো মুসল্লীর বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা.এর অবমাননার প্রতিবাদে সোনাগাজীতে লাখো মুসল্লী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের পর সোনাগাজী ওলামা পরিষদের উদ্যোগে পৌর শহরের জিরোপয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওলামা পরিষদের আহবায়ক মাও. মো. মোস্তফা মুসাপুরির সভাপতিত্বে ও মাও. মো. এনামুল হক মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাও, ছায়েদ আহম্মদ, মুফতি মাও. আহসান উল্যাহ, মুফতি মাও. নিজাম উদ্দিন, মাও. আহম্মদ উল্যাহ, মাও. আবদুর রহমান ফরহাদ, জাবেদ হোসাইন, মাও. মো. সানা উল্যাহ, মাও. ওয়াজী উল্যাহ, আবদুর রহমান হেলালী এবং মাও. আশরাফ আলী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ধর্মপ্রাণ মুসল্লীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশ শেষে লাখো মুসল্লীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ফের জিরোপয়েন্টে এসে মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবী মুহাম্মদ (সঃ) এর অবমাননার প্রতিবাদে সোনাগাজীতে লাখো মুসল্লীর বিক্ষোভ

আপডেট সময় : ১১:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০