নরসিংদীতে “গার্লস-ইন-স্কাউট”-এ ২ শিক্ষার্থীর রাষ্ট্রপতি পুরস্কার অর্জন
- আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
- / 954
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এন্ড কলেজ’র ২ শিক্ষার্থী সামিয়া আজাদ এ্যানি ও শ্রাবন্তী আক্তার শিফা “গার্লস-ইন-স্কাউট” পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় চলতি বছর রাষ্ট্রপতি পুরস্কার (চঝ) লাভ করেছে।
উভয়েই জেলার শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের আবুল কালাম আজাদ ও ফেরদৌসী বেগমের কন্যা দশম শ্রেণীর ছাত্রী সামিয়া আজাদ এ্যানি ২০১৬ সালে নরসিংদী জেলার শ্রেষ্ট শিক্ষার্থী হিসেবে নির্বািিচত হয়। পিএসসি ও জেএসসি পরীক্ষায় শিবপুর উপজেলায় সে প্রথম স্থান অধিকার করে। এ্যানি টেলেন্ট পুলে বৃত্তি প্রাপ্তিসহ উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।
অপরদিকে শিবপুর উপজেলার জয়নগর গ্রামের আবুল বাছেদ ও আছমা বেগমের কন্যা দশম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী আক্তার শিফা ২০১৬ সালে নরসিংদী জেলার শ্রেষ্ট স্কাউট হিসেবে নির্বাচিত হয়। তারা উভয়ই ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা প্রত্যেকেই ভাল ফলাফল করে স্কুলের সুনাম বজায় রাখবে। উভয় শিক্ষার্থী স্কাউটিং এর মাধ্যমে ভবিষ্যতে মানব সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
নরসিংদী জেলায় রাষ্ট্রপতি পুরস্কার (চঝ) প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এন্ড কলেজ গার্লস-ইন-স্কাউট। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এন্ড কলেজ’র ১৫ জন শিক্ষার্থী গার্লস-ইন-স্কাউট-এ রাষ্ট্রপতি (চঝ) পুরস্কার অর্জনে সক্ষমতা অর্জন করে।

























