ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

নরসিংদীতে ড: মঈন খান’র ইফতার ও দোয়া মাহফিল পণ্ড করতে সভামঞ্চসহ প্যাণ্ডেল ভাংচুর

  • আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: মঈন খান’র  ইফতার ও দোয়া মাহফিল পণ্ড করতে সভামঞ্চসহ প্যাণ্ডেল ভেঙ্গে দিয়েছে আওয়ামীলীগ কর্মীরা। জেলার পলাশ উপজেলার চরনগদী এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে  ৯ মে শুক্রবার এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: মঈন খান। অনুষ্ঠানকে ঘিরে জিনারদী ইউনিয়ন বিএনপি উদ্যোগে গত দু’দিন যাবৎ চরনগদী বাজার মাঠে সভামঞ্চ ও প্যাণ্ডেল তৈরি করা হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে স্থায়ীয় আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে সভামঞ্চ, প্যাণ্ডেল ও চেয়ার ভাংচুর করেন এবং উত্তেজিত কন্ঠে বলতে থাকে এখানে কোন ইফতার পার্টি হবেনা।

নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, বর্তমানে পলাশ উপজেলা ত্রাসের রাজত্ব চলছে। এখানে কারো কোন বাক স্বাধীনতা নেই। কিছুদিন আগে পাঁচদোনায় এমনই করে জাসদের মঞ্চ ভেঙ্গে দিয়ে ছিল  আওয়ামীলীগের কর্মীরা। আজ আমাদেরটা ভাঙ্গলো। কার ইশারায় এসব হচ্ছে তা আপনারা নিশ্চয়ই অবগত আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ড: মঈন খান’র ইফতার ও দোয়া মাহফিল পণ্ড করতে সভামঞ্চসহ প্যাণ্ডেল ভাংচুর

আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭