ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নির্মানাধীন ভবনের সীমানা প্রাচীর ধ্বসে’র ৩ দিন পর আহত ১ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা শহরের পৌর এলাকার উত্তর বাসাইল মহল্লায় নির্মানাধীন বহুতল ভবনের সীমানা প্রাচীর ধ্বসের ঘটনার ৩ দিন পর অবশেষে ঢাকায় চিকিৎসাধীন আহত অপর শ্রমিক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।৯ জানুয়ারী সোমবার সংঘটিত মর্মান্তিক ঘটনায় এ নিয়ে ২ জন নির্মান শ্রমিক নির্মমভাবে প্রাণ হারায়।১৩ জানুয়ারী শুক্রবার দুপুর ১২ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নির্মাণ শ্রমিক শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মর্মান্তিক ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী সদর মডেল থানার এ.এস. আই মোজাফফর এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ নরসিংদী ফায়ার সার্ভিসের ১০/১২ জনের একটি উদ্ধারকারী দল দীর্ঘ প্রায় ১ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নির্মানাধীন ভবনের পুরাতন সীমানা প্রাচীরের ভেতরে মাটি চাপাবস্থায় নিহত নির্মান শ্রমিক মোঃ বাছেদের মৃত লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত নিহত নির্মান শ্রমিক মোঃ বাছেদসহ আহত অপর ২ জনকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালে প্রেরন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ টায় জেলা শহরের পৌর এলাকার উত্তর বাসাইল মহল্লার জজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোসাঃ হাছিনা বেগম পার্শ্ববর্তী এলাকায় তার ক্রয়কৃত বাড়ীর নির্মানাধীন বহুতল ভবন ও পুরাতন সীমানা প্রাচীর নির্মানের কাজ ঠিকাদার নাছিরকে দেয়। নিয়োগকৃত ঠিকাদার মাঁটি কাটার সর্দার মোঃ জাহাঙ্গীরসহ ৭/৮ জনের মাটি-কাটার একটি শ্রমিকদল নিয়ে সীমানা প্রাচীরের ভূ-গর্ভস্থ মাটি কেটে ভিত্তি-প্রস্তর স্থাপনকালীন পুরাতন সীমানা প্রাচীর ও মাটি ধ্বসে পড়ে যায়। ফলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলেই শ্রমিক বাছেদ মিয়া মারা যায়। অপর শ্রমিকরা ছুটাছুটি করে গর্ত থেকে উঠার সময় ২ জন শ্রমিক গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত শ্রমিকদের মধ্যে দুলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক অপর শ্রমিক শাহজাহান মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতলে প্রেরণ করে। অবশেষে ঘটনার ৩ দিন পর ঢাকায় চিকিৎসাধীন আহত শ্রমিক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শ্রমিক শাহজাহানের মৃত্যুর সংবাদে তার বাড়িতে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

অপরদিকে স্থানীয় প্রভাবশালীমহল উত্তর বাসাইল মহল্লার জজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোসাঃ হাছিনা বেগমের বাড়ীর সীমানা প্রাচীর ধ্বসের ঘটনায় নিহত ২ নির্মাণ শ্রমিকের ঘটনাটি ধামাচাপা দিতে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে বলে নিহতের স্বজনরা জানায়।এদিকে মোসাঃ হাছিনা বেগমসহ ঠিকাদার নাছির এলাকায় প্রকাশ্যে-দিবালোকে ঘোরাফেরা করছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাবাসীসহ সবর্সাধারনের মাঝে চরম উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শীঘ্রই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে নির্মানাধীন ভবনের সীমানা প্রাচীর ধ্বসে’র ৩ দিন পর আহত ১ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭