নরসিংদীতে বজ্রপাতে গৃহবধূসহ ২জন নিহত
- আপডেট সময় : ১০:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- / 271
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের গৃহবধূ রেখা বেগম (৪৫) তার প্রতিবেশী দেবর আব্দুস ছালাম (৪০) সাথে নিয়ে প্রচণ্ড ঝড়ের মধ্যে স্বামীকে খুঁজতে গেলে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোররাতে ধানী জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহতারা হলেন, মুসাপুর আতকাপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪৫) ও একই গ্রামের ইসমাইলের ছেলে আ. ছালাম (৪০)।
তাদের মৃত্যূর খবর নিশ্চিত করেন মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া। তিনি এঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রচণ্ড ঝড়ের সময় বিলে পানির সেলোপাম্প পাহারত স্বামী লাল মিয়াকে আনতে প্রতিবেশী দেবরকে নিয়ে সেখানে যাচ্ছিল রেখা বেগম। পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতে তারা বাড়ি না ফেরায় স্বজনরা তাদেরকে খুঁজতে বের হয়।
পরে ভোর রাতে রেখা ও ছালামের মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখা যায়।

























