ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে সংসদীয় প্রতিনিধি দলের পরিদর্শন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

  • আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 378
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,এ,সালাম রানা,নরসিংদী

নরসিংদীতে বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম (এমপি)র নেতৃত্বে একটি প্রতিনিধি দল পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন । প্রতিনিধি দল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩, ৫ ও ৭ নং ইউনিটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৫ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিটের বর্তমান অবস্থা, ২১০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিটের সংস্কার কাজের অগ্রগতি এবং ৩৪৫ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ নতুন সংযোজিত ৭ নং ইউনিটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এর পূর্বে পরিদর্শক প্রতিনিধি দল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রশিক্ষন কেন্দ্রে কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেন।

১২ জানুয়ারী বৃহস্পতিবার বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাহির এমপি, বেগম নাছিমা ফেরদৌসী এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) গোলাম মোস্তফা, সভাপতির একান্ত সচিব মোঃ মিজানুর রহমান (উপ-সচিব), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, সহকারী সচিব (কমিটি-১৬) খন্দকার আব্দুল মোতালিব, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, পলাশের সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সহকারী পরিচালক (রিপোর্টিং) মোঃ আলাউদ্দিনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেঘা-ওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নং ইউনিট সংস্কারের জন্য কিছুদিন বন্ধ রয়েছে। অপরদিকে ২১০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬ নং ইউনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের নিকট থেকে ২১০ মেঘা-ওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নং ও ৬ নং ইউনিট দু’টি  চালু করার কোন উদ্দ্যোগ নেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সংসদীয় প্রতিনিধি দলের পরিদর্শন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭