ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নরসিংদীতে সড়ক দূর্ঘটনা বন্ধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
  • / 383
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিআরটিএ এর উদ্যোগে সড়ক দূর্ঘটনা ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলাপ্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বিআরটিএ’র উপ-পরিচালক মোঃ মাসুদ আলম, উপ-পরিচালক (ইঞ্জিন) এ,কে,এম, মিজানুর রশিদ, মোটরযান পরিদর্শক মো: কামরুজ্জামান, জেলা ট্রাফিক পরিদর্শক মো: শওকত হোসেন, জেলা ট্রাক, কার্বাডভ্যান ও ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ভূইয়া, মোঃ জাকির হোসেন প্রমুখ।

নরসিংদী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নরসিংদী সার্কেলের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার পূর্বে জেলা শহরে এক বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শিত হয়েছে।

২৫ মে বৃহস্পতিবার নরসিংদী জেলা শিল্প-কলা একাডেমীর মিলনায়তনে সড়ক দূর্ঘটনা ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানের ন্যায় নরসিংদীতে ভয়াবহ সড়ক দূর্ঘটনা বন্ধে ব্যাপক জনসচেতনতা বিকল্প নেই বলে আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার প্রশিক্ষণ প্রাপ্ত গাড়ি চালকদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সড়ক দূর্ঘটনা বন্ধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭