ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা

  • আপডেট সময় : ০৪:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • / 580
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে তার বাড়ি থেকে তুলে নেয়া  হয়েছে। গত বৃহ্স্পতিবার দিবাগত রাত ২ টায় সাদা পোশাকধারীরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ২টায় ৩ টি গাড়ী নিয়ে একদল সাদা পোশাকধারী তার বাড়ী ঘেরাও করে। তারা নাহিদকে ঘুম থেকে ডেকে তুলে গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে পাচ্ছে না।

নরসিংদী জেলা যুব দলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ জানিয়েছেন, পুলিশ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করছে। থানা পুলিশ বলেছে তাদের কোন লোক নাহিদকে গ্রেফতার করেনি।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে, তিনি শুনেছেন নাহিদকে বাড়ী থেকে তুলে নেয়া হয়েছে। তবে ডিবি পুলিশের কেউ তাকে গ্রেফতার করেনি। নাহিদকে রাতে তুলে নেয়ার ঘটনা এবং এব্যাপারে পুলিশ তাকে গ্রেফতারে অস্বীকারের ঘটনায় গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার , জেলা যুব দলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ , জেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম অবিলম্বে নাহিদকে আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা

আপডেট সময় : ০৪:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭