নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ে সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বাজেট পেশ
- আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
- / 431
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ে সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন সোমবার শহর সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা বার্ষিক সাধারণ সভায় বার্জেট পেশ করেন। সমন্বয় পরিষদ সদর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, সদর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, আমিনুল হক বাচ্চু, মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস’র) র্নিবাহি পরিচালক সাংবাদিক ফাহিমা খানম, তোফাজ্জল হোসেন, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান ভূইয়া জাকির, রমজান আলী প্রামানিক, আজিজুর রহমান প্রমুখ। সভায় ২০১৭-১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের বিবরণী অনুমোদন করা হয় এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
আলোচনার সভার শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


























