ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

নলছিটিতে সাংবাদিক খলিলের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো: সাংবাদিক ও মানবাধিকারকর্মী খলিলুর রহমান মৃধাকে মিথ্যা একটি ডাকাতি মামলায় আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নলছিটির সাংবাদিক সমাজ। রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খলিলুর রহমান মৃধা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিকের(সুজন) উপজেলা শাখার সভাপতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার নলছিটি উপজেলার শাখার সভাপতি আব্দুল মান্নান ফারুক্কী, নলছিটি সাংবাদিক সমিতির সভাপতি মুঃ মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, দৈনিক সময়ের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খান মাইনউদ্দিন, নলছিটি সাংবাদিক ফোরামের সভাপতি প্রভাষক মেজবাহ খান রতন, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ তালুকদার, মোহনা টিভি’র উপজেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, সুজনের নলছিটি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমির হোসেন, সাংবাদিক এইচএম সিজার প্রমুখ।

মানববন্ধনে খলিলের বাবা মোশারেফ মৃধা, স্থানীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বক্তারা সাংবাদিক খলিলুর রহমান মৃধার নামে মিথ্যা ডাকাতি মামলা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আগামী এক সপ্তাহের মধ্যে খলিলকে নিঃশর্ত মুক্তি না দিলে বিক্ষোভ, কলম বিরতি ও অবস্থান ধর্মঘটহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।  প্রসঙ্গত, নলছিটি থানায় ২০০৭ সালে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় সাংবাদিক খলিলুর রহমানকে ঝালকাঠির সিআইডি পুলিশ গত ২৮ মার্চ আটক করে। ওই মামলায় খলিল  জেলহাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নলছিটিতে সাংবাদিক খলিলের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০১৭