ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

না’গঞ্জের বন্দরে ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলের চাপায় পথচারি নিহত

  • আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডিএমপির ট্রাফিক সার্জেন্ট শহীদ হোসেনের মোটর সাইকেল চাপায় পথচারি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দরের সোনাকান্দা নৌ-বাহিনী পরিচালিত ডক ইয়ার্ডের সামনে এ দুঘর্টনা ঘটে। রাতেই নিহতের পরিবারদের ৫ লাখ টাকা দেয়ার মধ্যস্থতায় মামলা থেকে রক্ষা পান ট্রাফিক সার্জেন্ট শহীদ হোসেন। থানা পুলিশ মোটর সাইকেলটি আটক করলেও পড়ে ছেড়ে দেন। নিহতের নাম মিজানুর রহমান মিজু (৪০)।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ডিএমপি গুলশান জোনের সার্জেন্ট শহীদ ডিওটি শেষে সরকারি মোটর সাইকেল নিয়ে তার নিজ বাড়ি বন্দরের ঘারমোড়া আসার পথে রাত ১০ টায় সোনাকান্দা এলাকায় পথচারি মিজানুর রহমান মিজু নামের ব্যক্তিকে চাপা দেয়। স্থানীয় লোকজন মিজুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় থানা পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পিতা মজিবর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের মধ্যস্থতায় সার্জেন্ট শহীদ নিহতের পরিবারকে নগদ ১ লাখ ও ৪ লাখ টাকার চেক দিয়ে সমঝোতা করেন। সমঝোতা হওয়ায় এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। নিহত মিজু বন্দরের এনায়েত নগর এলাকার মজিবর রহমানের ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না’গঞ্জের বন্দরে ট্রাফিক সার্জেন্টের মোটর সাইকেলের চাপায় পথচারি নিহত

আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭