ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

না’গঞ্জের মাসদাইরের আ’লীগ নেতা মতি প্রধানের বিরুদ্ধে মাবিয়ার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ১২:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মতি প্রধানের বিরুদ্ধে। মাবিয়া খাতুন নামের এক নারী এ অভিযোগ তুলে শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।

বেলা সাড়ে ১১ টার দিকে করা ওই সাংবাদিক সম্মেলনে লিখত বক্তব্যে জানানো হয়েছে, জাল দলিল ও জাল খতিয়ান তৈরি করেসিএসএস এ ৫৩১,৬৪০ দাগের দলিল দলিল দেখিয়ে ৩৭-৪১ নং বিবাদি মাবিয়া গংদের ৬৬৪,৬৬৫ দাগের ২৬ শতাংশ জমি আত্মসাতের পায়তারা করছে মাসদাইর এলাকায় আওয়ামীলীগ নেতা ও ভূমিদস্যু মতি প্রধান সহ তার সহযোগীরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মামলা পরিচালনাকারী আম মোক্তার এইচএম জামাল উদ্দিন, মাবিয়া খাতুন, ছানোয়ারা বেগম, মো. চান বাদশা, আয়েশা আক্তার।

লিখিত বক্তব্যে মাবিয়া খাতুন অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর থানার মাসদাইর এলাকার ভূমিদস্যু ও আ’লীগ নেতা মতি প্রধান, শাহজালাল, সিরাজ, মনির, আলী হোসেন, অখিল উদ্দিন প্রমুখ তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। মৌখিক ঘরোয়া আপোষ বন্টনে পাওয়া সামান্য ২৬ শতাংশ জমি আমরা পেলেও ভূমি দস্যুরা জালিয়াতি করে ৫১৩-৬৪০ দাগের দলিল ৬৬৪-৬৬৫ দাগের মামলায় দেখিয়ে বিজ্ঞ আদালতকে ভুল বুঝানোর চেষ্টা করে আমাদের ২৬ শতাংশ ভুমি আত্মসাত করার জন্য উঠে পড়ে লেগেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না’গঞ্জের মাসদাইরের আ’লীগ নেতা মতি প্রধানের বিরুদ্ধে মাবিয়ার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭