ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

না’গঞ্জে ক্রোনী সুয়েটার্সের ৯২৮ জন শ্রমিককে ছাটাই

  • আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনী সুয়েটার্স নামের একটি রফতানীমুখী গার্মেন্টের ৯২৮ জন শ্রমিককে ছাটাই করা নিয়ে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ফটকে ছাটাইয়ের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। কারখানাটির মালিক বিকেএমইএ’র প্রথম সহসভাপতি আসলাম সানি।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, মঙ্গলবার সকালে কারখানাটির ফটকে শ্রম আইনের ২০ ধারা মোতাবেক ৯২৮ জন শ্রমিককে ছাটাইয়ের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লার আলীগঞ্জস্থ লেবার হলে সমবেত হয়। পরে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহাম্মেদ পলাশ সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের ছাটাই করতে পারে। তবে সেটা হতে হবে শ্রম আইন অনুযায়ী ও যুক্তিসঙ্গত। মালিকপক্ষ শ্রম আইনের যে ধারা অনুযায়ী শ্রমিকদের ছাটাই করতে চাইছেন সেটা বেআইনী। শ্রমিকদের ছাটাই করতে হলে শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) জিএম ফারুক জানান, কারখানাটিতে আগে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে কাজ করা হতো। কিন্তু বর্তমানে হ্যান্ড নিটিংয়ের মাধ্যমে অর্ডার পাওয়া যাচ্ছেনা। এ কারণে মালিকপক্ষ জ্যাকার্ড মেশিন দিয়ে উৎপাদনে যাবে। ওই মেশিন ব্যবহারে জনবল অনেক কম লাগবে।  এ কারণে মালিকপক্ষ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাটাইয়ের নোটিশ দিয়েছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতলিশ জানান, নতুন মেশিন ব্যবহারে জনবল কম লাগবে বিধায় মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী ছাটাইয়ের নোটিশ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না’গঞ্জে ক্রোনী সুয়েটার্সের ৯২৮ জন শ্রমিককে ছাটাই

আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭