ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

না’গঞ্জে জেলা পরিষদে যোগদান করলেন আ’লীগ নেতা আনোয়ার

  • আপডেট সময় : ০৩:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বিশাল শোডাউনের মাধ্যমে জেলা পরিষদে যোগ দিলেন চেয়ারম্যানে আনোয়ার হোসেন।  ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে মিছিলে নিয়ে জেলা পরিষদে যান আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরা। ঘোড়ার গাড়ি ছিল নজরকাড়া।  বিভিন্ন এলাকা হতে বাদ্য বাজনার তালে তালে মিছিল নিয়ে শো ডাউনে হাজারো জনতার মাঝে থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদের চেয়ারে বসেছেন আনোয়ার হোসেন যিনি একই সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি।

৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের দুইনং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে ছুটে চলেন আনোয়ার হোসেন যাঁর আগে ও পরে ছিল মিছিল আর হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি, ছিল উল্লাস উচ্ছ্বাস। হাজারো জনতার মাঝেই ছিল আনোয়ার হোসেন যাঁর দুই হাতে ছিল লাল গোলাপ। দুই হাত উচিয়ে রাস্তার আশেপাশে থাকা উৎসুক জনতাকে জবাবও দেন ষাটোর্ধ্ব এ রাজনীতিক যিনি নানা নাটকীয়তার পর জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন।

গত নভেম্বরে হঠাৎ মাথা ঘুরিয়ে অসুস্থ্য হওয়ার পরে ওই রাতেই তিনি পান জেলা পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন। যদিও তিনি চেয়েছিলেন সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন।

সোমবার মূলত এমপি শামীম ওসমানের পক্ষে বিভিন্ন মিছিল মিটিংয়ে থাকা অনুগামী নেতাকর্মীরাই ছিল শো ডাউনের তদারক। তাদের উপস্থিতিতেই দুই নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বঙ্গবন্ধু সড়ক ধরে চাষাঢ়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ধরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয় জনতার ¯্রােত। পরে সেখানে এক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বসেন চেয়ারম্যানের চেয়ারে যেখানে আগে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না’গঞ্জে জেলা পরিষদে যোগদান করলেন আ’লীগ নেতা আনোয়ার

আপডেট সময় : ০৩:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭