নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ
- আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / 235
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার চলনবিলে আজ তৃষ্ণার্ত নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে খাবার
স্যালাইন, লাচ্ছি, জুস, বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার রাতাল এলাকায় বোরো ধান কাটার জমিতে শতাধিক নারী শ্রমিকের মাঝে এসব খাবার উপকরণ প্রদান করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে এ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইফতেখারুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলমান তাপদাহে বিলের কৃষি শ্রমিকদের মাঝে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছি। পাশাপাশি বিগত এক সপ্তাহে সহষ্রাধিক কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। আজ নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস


























