ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

  • আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গতকাল শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৮৩ রেটিং নিয়ে আগের মতই র‌্যাংকিংয়ের নবম স্থানে আছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে র‌্যাংকিংয়ের বাংলাদেশের নবম স্থান আরও পাকাপোক্ত হয়েছে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে।

স্বাগতিকরা সেরা আটের মধ্যে থাকলে, র‌্যাংকিংয়ের ১০ নম্বর পর্যন্ত দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা পঞ্চম ও জিম্বাবুয়ে ১১তম স্থানে আছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার এবং জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই। তাই র‌্যাংকিংয়ের নয় নম্বর জায়গা ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।

বর্তমানে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন-৬।

নিজেদের পরের সিরিজে র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শীর্ষ দল ভারতের বিপক্ষেও সিরিজ আছে টাইগারদের। এই দুই সিরিজে জিতলে ভালো পয়েন্ট পাওয়া যাবে।

তবে হারলে খুব বেশি পয়েন্ট বেশি কমবে না টাইগারদের।

যে কারণে ৮৩ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের নবম স্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার ক্ষেত্রে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬