ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

নির্বাচনে বিশেষ কোন দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় : আলম

  • আপডেট সময় : ১০:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বলেছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো নির্দিষ্ট দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। তবে তিনি বলেন, যেকোনো নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়। সফররত চার সদস্যের কমনওয়েলথ প্রাক-নির্বাচন মূল্যায়ন দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত যে কোনো দলের নির্বাচনে যোগদান এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি উন্মুক্ত রয়েছে। আলম বলেন, এটা একটা সার্বজনীন সত্য যে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে, দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানে বিশ্বাস করে না- এমন কোনো সন্ত্রাসী দলের অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ বাধ্যতামূলক নয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে বিশেষ কোন দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় : আলম

আপডেট সময় : ১০:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩