ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 410
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের কাঁপন ধরেছে দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম ও নীলফামারীতে। নীলফামারীর রাজারহাটে আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের শীত মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

রংপুর বিভাগের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছে। পাশের বিভাগ রাজশাহীর অবস্থাও একই।

আজ সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার এটি ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহর খুলনায় ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৪, ময়মনসিংহে ১১ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ৬ দশমিক ৮, সিলেটে ১৩ ও বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭