ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পটিয়ায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ১৭ যাত্রী দগ্ধ

  • আপডেট সময় : ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় সড়কে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ যাত্রী দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার ডাক বাংলো মোড়ে এই ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে সাতকানিয়ার ধর্মপুরে যাচ্ছিল। দগ্ধ তিন শিশু সহ ১৭ জনের মধ্যে ১২ জনের শ্বাসনালী আংশিক পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশংকাজনক। এর মধ্যে সাড়ে ৩ বছর বয়সী শিশু আদিবের শ্বাসনালী ২৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তার অবস্থা সবচেয়ে আশঙ্কা বলে চিকিৎসকরা জানিয়েছেন। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. রুবেল (২২), মোহাম্মদ মামুন (১৯), মোহাম্মদ আব্দুল আলম (২০), মোহাম্মদ ইদ্রিস (৫০), সাইদুর রহমান (১৬), বেলাল হোসেন (২২), মো. সোহাগ (১৩), মো. হেলাল (২২), মোহাম্মদ আরিফ (১৩), মোহাম্মদ জহির (১৭), তৌহিদুল ইসলাম (২৮), আবুল কালাম (৪৫), আরিফ হোসেন (৩ বছর ৬ মাস), দলোয়ার হোসেন (২০), জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. সাদেক (১৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. নারায়ণ ধর বলেন, “এদের সবার দেহের ৩০ থেকে ৩৫ শতাংশ বার্নড। তাদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।”আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার রুপক কান্তি সরকার জানান, চট্টগ্রাম হতে সাতকানিয়া ধর্মপুর গামী একটি হাইসকে পেছন দিক হতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে এটি। আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠিছি। তাদের সবাই কম বেশি দগ্ধ হওয়ায় চিকিৎসকরা চমেক হাসপাতালে পাঠিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে সাতকানিয়া মুখী ঢাকা মেট্টো- চ-১৩-৩০৬৬ একটি হাইচ মাইক্রোবাসেরর এসির কম্প্রেসারে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছে। তিনি বলেন, ‘মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার ঠিক আছে। এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়ে গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।’ গাড়িটি থানায় নেয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন বলেন, পটিয়া থেকে অগ্নিদ্বগ্ধ ১৬ জনকে আনা হয়েছে। তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হচ্ছে। আগুনে তাদের প্রত্যেকের শরীর ও মুখমন্ডল ঝলসে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটিয়ায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ১৭ যাত্রী দগ্ধ

আপডেট সময় : ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯