ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

পত্নীতলায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম (১০) মর্মান্তিক মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতাল, থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩ ডিসেম্বর রোববার বিকেলে ৩টার দিকে উপজেলার পত্নীতলায় উচ্চ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম পত্নীতলায় বাজারের সোনা মিয়ার ছেলে ও পত্নীতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পত্নীতলায় উচ্চ বিদ্যালয় ছুটি হলে রফিকুল ইসলাম ও তার সহপাঠি গাছ বেয়ে বিদ্যালয়ের তৃতীয় তলার ছাদে উঠে। সেখানে খেলার এক পর্যায়ে অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে যায়। মুমূর্ষ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও মর্মান্তিক।
পত্নীতলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন । এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭