ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা  সংবাদদাতা: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী বৃদ্ধার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ১২ মে শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মহাদেবপুর-পোরশা আঞ্চলিক মহাসড়কের মাটিন্দর ইউনিয়নের শিবপুরহাটের পশ্চিম পাশের এলাকায় ট্রাক ও চার্জার ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই চার্জারের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত ওই আদিবাসী সখি বালা (৭৫) নামের বৃদ্ধার গ্রামের বাড়ি একই ইউনিয়নের ওয়াড়ি পাড়ায় ও তার স্বামীর নাম মৃত অক্ষয় রায়। থানার এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়ভাবে আপোষ হয়েছে।

পত্নীতলায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭