ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান

  • আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছয় দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ’ মালয়েশিয়া প্রবাসী। সোমবার সকাল ১০টা থেকে সেখানে অবস্থান করছেন তারা।

দাবিগুলো হলো- মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া, চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা, কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান, প্রবাসীদের লাশ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে, ছুটিতে আটকেপড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া ও বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।

এদিকে প্রবাসীদের অবস্থানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

শাহবাগের পুলিশ পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, কিছু মানুষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করায় সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান

আপডেট সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০