পরী মণির মাদক মামলার অভিযোগ গঠন ২৩ ডিসেম্বর
- আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 0
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরী মণি ও তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মামলার শুনানির জন্য নির্ধারিত দিন অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পরী মণি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ উপস্থিত হয়েছিলেন। তবে সেখানে পৌঁছে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানতে পারেন যে, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বদলি করা হয়েছে। এরপর পরী মণি সিএমএম আদালতে হাজিরা দেন এবং আদালত আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাতে বনানীতে পরী মণির বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালায়। পরদিন ৫ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি এবং অপর দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরী মণির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরী মণির নামে মদজাতীয় পানীয় সেবনের যে লাইসেন্স ইস্যু করা হয়েছিল, তার মেয়াদ ঘটনার সময় ছিল না। এছাড়া দুই সহযোগীর মাধ্যমে তিনি অবৈধ মাদক সংগ্রহ করে নিজ বাসায় রাখতেন এবং নিজের গাড়ি মাদক পরিবহনে ব্যবহার করতেন। এসব মাদকের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল। তবে পরবর্তীতে পরী মণি ওই আদেশ বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে ওই বছরের ১ মার্চ হাইকোর্ট তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি পুনরায় অভিযোগ গঠনের পর্যায়ে ফিরে আসে।
























