ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ওষুধ দিল সিন্দুকছড়ি সেনা জোন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর ইউরোপ ও বৃটেনে হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ড. মুহাম্মদ ওসমান ফারুক সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধার মৃত্যু, পলাতক ছেলে-পুত্রবধূ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিশু রামিসা হত্যার রায়: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর

  • আপডেট সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দিতে একটি হত্যাচেষ্টা মামলায় দুই আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন দাউদকান্দির ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান এবং ওই ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. সোহেল মিয়া ওরফে মো. হোসেন। এর আগে তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিলেও নির্ধারিত সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

আদালত সূত্রে জানা যায়, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় ২০২৫ সালের ৪ জুলাই দাউদকান্দি মডেল থানায় মামলাটি করেন তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা পরিচালনাকারী বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) শুনানির সময় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় গুরুতর অভিযোগ এবং হাইকোর্টের আদেশ অমান্য করার বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত সব দিক বিবেচনায় নিয়ে অভিযুক্ত দুই নেতার জামিন আবেদন নাকচ করে দেন।

নিউজটি শেয়ার করুন

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬