ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ

  • আপডেট সময় : ১০:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্যগত অসুস্থতার অভিযোগে আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিচারপতি শহিদ ওয়াহিদ বলেন, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। দুর্নীতির মামলায় তিনি ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের শেষ দিকে খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছর একটি হাসপাতালে তার চোখের চিকিৎসা করা হয়। তখন তার পরিবার ও আইনজীবী জানিয়েছিলেন, ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই তিনি হারিয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। তার সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির প্রভাবশালী সামরিক নেতৃত্বের টানাপোড়েনের মধ্যে এ ঘটনা ঘটে।

এরপর দুর্নীতি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলে আসছে, তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এর কয়েকটি সহিংস রূপ নেয় এবং কয়েক শত মানুষ গ্রেফতার হন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ

আপডেট সময় : ১০:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬