ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

  • আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তার বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করেছেন |

এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে শান্তি আলোচনা করে যুদ্ধের অবসান ঘটানো |

ট্রাম্প বলেন, ‘কোনো অর্থহীন আলোচনায় বসে থাকার দরকার নেই |’

তবে তিনি এটাও জানান যে যুদ্ধ তাৎক্ষণিকভাবে আবার শুরু হবে না |

খবর বার্তা সংস্থা এএফপি’র |

ট্রাম্প বলেন, তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হওয়ায়, তিনি সফরটি বাতিল করেছেন |

তবে তার এই সিদ্ধান্তের মাত্র কয়েক মিনিটের মধ্যেই নতুন একটি প্রস্তাব আসে বলে তিনি জানান |

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের একটি কাগজ দিয়েছে, যা আরও ভালো হতে পারত| আর মজার বিষয় হলো, আমি সফর বাতিল করার মাত্র ১০ মিনিটের মধ্যেই আমরা একটি নতুন কাগজ (প্রস্তাব) পেয়েছি| যা অনেক ভালো|’

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি |

হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন| যাতে একটি চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় |

কিন্তু ট্রাম্প পরে ফক্স নিউজকে জানান, তিনি সেই সফর বাতিল করেছেন |

ট্রাম্প তার দলকে বলেন, ‘আমাদের হাতে সব সক্ষমতা রয়েছে| তারা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন|’

কিন্তু ১৮ ঘণ্টার ফ্লাইটে গিয়ে বসে বসে অর্থহীন আলোচনা করার দরকার নেই বলে উল্লেখ করেন তিনি |

সফর বাতিল মানে পুনরায় সংঘাতে ফেরা কি না— এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এর মানে তা নয় |

আমরা এখনও এ বিষয়ে কিছু ভাবিনি |’

এর কিছুক্ষণ আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনির (যিনি একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী), প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ˆবঠক শেষে ইসলামাবাদ সফর শেষ করেন |

ইরান জানিয়েছে, আরাঘচি মাস্কাটের উদ্দেশে রওনা হয়েছেন এবং ওমানে ˆবঠকের পর পাকিস্তানে ফিরে যাবেন |

এরপর তিনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার জন্য রাশিয়া যাবেন |

আরাঘচি তার পাকিস্তান সফরকে ‘খুব ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন |

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতিতে সত্যিই আন্তরিক কি না, তা এখনও দেখা বাকি |’

শান্তি আলোচনার সম্ভাবনা আগেই অনিশ্চিত ছিল| ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না, এবং পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে|

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন|

ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান শাহবাজ শরিফকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক পদক্ষেপে’ ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না |

-হরমুজ প্রণালি সংকট আরও গভীর হলো-

যুদ্ধ বন্ধের চাপ বাড়লেও গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে|

ইরানের বিপ্লবী গার্ড বলেছে, তারা এই অবরোধ প্রত্যাহারের কোনো পরিকল্পনা করছে না| তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘প্রতিরোধ কৌশল’|

যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে অবরোধ আরোপ করেছে|

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের ‘অবরোধ ও দস্যুতা’ চলতে থাকলে এর জবাব দেওয়া হবে|

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেছেন, হরমুজ প্রণালি ‘অবিল¤ে^ ও শর্তহীনভাবে’ খুলে দিতে হবে, কারণ এটি ˆবশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ|

  • লেবাননে ইসরাইলি হামলা-

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন হামলার নির্দেশ দিয়েছেন| তার অভিযোগ হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে|
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের অন্তত চারটি স্থানে ইসরাইল হামলা চালিয়েছে| এতে অন্তত ছয় জন নিহত হয়েছে|

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা অস্ত্র বোঝাই একটি গাড়িতে থাকা তিন জন হিজবুল্লাহ সদস্য ও আরও কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে|

নেতানিয়াহু অভিযোগ করেছেন যে হিজবুল্লাহ শান্তি প্রক্রিয়া ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করছে|

লেবাননের সিডন শহরে ৭৪ বছর বয়সী বাসিন্দা আহমদ শুমার বলেন, তারা এখন বাড়ি ফিরছেন, তবে সেখানে শান্তি থাকবে কি না, তা অনিশ্চিত|

তিনি আরও বলেন, ‘আমরা এখন বাড়ি যাচ্ছি, কিন্তু জানি না সেখানে যুদ্ধ হবে নাকি শান্তি|’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬