ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

পানামা খালের জলাধার নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পানামা খালের জন্য নতুন একটি জলাধার নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে সোমবার পানামা সিটিতে প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন করতে হলে কয়েকটি এলাকার বাসিন্দাদের পুনর্বাসন করতে হবে।

পানামা খাল কর্তৃপক্ষ খালের পশ্চিমে ইন্ডিও নদীর ওপর একটি জলাধার নির্মাণের পরিকল্পনা করেছে। এর উদ্দেশ্য হলো নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা এবং খরার কারণে খালের কার্যক্রমে যেন কোনো ঝুঁকি না তৈরি হয়, তা নিশ্চিত করা। বর্তমানে কৃত্রিম হ্রদে সংরক্ষিত পানি ব্যবহার করে খালটি পরিচালিত হয়।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ প্রকল্পের ফলে ওই এলাকায় বসবাসকারী প্রায় দুই হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। আগামী বছর থেকে তাদের পুনর্বাসন শুরু হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের সময় দেশটির সুপ্রিম কোর্টের সামনে আন্দোলনের নেতা মারিসেল সানচেজ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে একটি বিবৃতি পাঠ করে বলেন, ‘আমরা বেঁচে থাকি বা মারা যাই, তারা আমাদের সেখান থেকে সরাতে পারবে না।’

জলাধার নির্মাণের প্রাথমিক কাজ শুরু করার জন্য প্রথম পুনর্বাসন করা হবে এল লিমোন দে চাগ্রেস শহরের বাসিন্দাদের। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এলাকার কবরস্থানগুলোও বন্ধ করে দিতে হবে।

আইনজীবী ত্রিস্তান সান্তানদের এএফপিকে জানান, মরদেহ উত্তোলন ও অন্যত্র স্থানান্তরের সরকারি নির্দেশ
বাতিলের দাবিতে আদালতে একটি আবেদন করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানামা খালের জলাধার নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬