ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

পার্বতীপুরের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭

  • আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জন কে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় দুই শতাধিক পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ ও গাঁজা ২৫০ গ্রাম।

গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সোহরাব হোসেন, পেলকু ওরফে বুলবুল, ওবায়দুল, মামুনুর রশিদ ও মানিক এবং শ্বাশুড়ী নুরজাহান ও পুত্রবধূ রওশন আরা কে বিক্রিকালে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে ৬ মাদক ব্যবসায়ী, ৩৭ ওয়ারেন্টভুক্ত আসামী ও ৭ জুয়াড়ী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭

আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭