ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পার্বতীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • / 368
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ নির্মূল প্রস্ততি কমিটির আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধায় শহরের পৌরসভাধীন বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়  (ঘোষিত) প্রাঙ্গনে রোস্তম নগর, মোজাফ্ফর নগর, আলম নগর ও আদর্শ কলেজ পাড়ার সর্বস্তরের ৪ শতাধিক নারী-পুরুষ ও সূধীজন ঐ সমাবেশে অংশ গ্রহন করেন। সমাবেশ গভীর রাত পর্যন্ত চলে। সমাবেশে এসময় দুজন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন। আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে গোলাম রসুল মিন্টুকে সভাপতি ও কাউন্সিলর রোস্তম আলীকে সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ নির্মুল কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রাং ্এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ রেজাউল করিম, মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান, অধ্যক্ষ আঃ রাজ্জাক সরদার, মবিদুল ইসলাম, বস্ত্র সমিতির সম্পাদক চাদ আলী, প্রেস ক্লাবের সভাপতি শ আ ম হায়দার, সাংবাদিক মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাফ্ফর হোসেন, প্রগতি সংঘের সম্পাদক আমজাদ হোসেন ও সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। বক্তাগণ আগামী ৩ দিনের মধ্যে এলাকার সকল মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আত্মসমর্পন করার সময়সীমা বেধে দেন।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮