ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

পে কমিশনের সঙ্গে ৮টি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

  • আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 84
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে আজ (সোমবার) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫।

জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রোববার এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের ৪র্থ তলার ৩০৪ নম্বর কক্ষে আলাদাভাবে নির্ধারিত সময়ে এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

চিঠিতে সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে আটটি সংগঠনের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারা হলো- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি; স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পে কমিশনের সঙ্গে ৮টি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫