সংবাদ শিরোনাম ::
দেশের বাজারে স্বর্ণের দাম কমল প্রতি ভরিতে ১১ হাজার টাকা
- আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১০ হাজার ৯৯৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা আট দফায় স্বর্ণের দাম কমে মোট ২৮ হাজার ৫১৮ টাকা হ্রাস পেয়েছে।


























