ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ প্রতিমন্ত্রী: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মৃত্যু জাতীয় গ্রিডে দ্বিতীয় দিনেও রূপপুর প্রকল্পের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বিচারক: স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ চীনা গোয়েন্দার সাথে সম্পর্কে জেনসেন হুয়াং, পদত্যাগে বাধ্য এনভিডিয়া প্রধান পানের ঝুড়িতে ইয়াবার বড় চালান, চট্টগ্রামে আটক ১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি যুক্তরাষ্ট্রের শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

প্রতিমন্ত্রী: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মৃত্যু

  • আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহ প্রভাবে দেশে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, এই সমস্যার কারণে অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়, যা সামগ্রিকভাবে চিকিৎসার ব্যয়ও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে কেবল সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়, এর জন্য চিকিৎসক ও রোগীদের আচরণের ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে, ব্যবস্থাপত্র ছাড়া যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক বিক্রির প্রবণতা বন্ধ করতে কঠোর নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ওষুধের অপব্যবহার রোধে সরকার বর্তমানে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এই প্রকল্পের মাধ্যমে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা নিশ্চিত করা হবে, যা স্বাস্থ্যসেবায় ডিজিটাল নজরদারি জোরদার করবে।

সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিনামূল্যের ওষুধের অপচয় রোধ হবে এবং সঠিক রোগী মানসম্মত ওষুধ পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা সহজ হবে। এছাড়া চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকেও তিনি স্বাগত জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে পাঠ্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাটি বাস্তবায়ন করছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এতে বক্তব্য রাখেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

নিউজটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মৃত্যু

আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬