ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ : পরিবহণ শ্রমিকদের হয়রানী বন্ধসহ ন্যার্য মুল্যের রেশন কার্ড চালুর দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: সড়কে লাগামহীন চাঁদাবাজি,পথে পথে শ্রমিকদের হয়রানী ও কুমিল্লার দাউদকান্দ-বড় দাগোহারহাট এলাকায় ওজন পরিমাপের নামে হয়রানীর অভিযোগ এনে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন “খাগড়াছড়ি করেছে সড়ক পরিবহণ সমবায় সমিতি লিমিটেড ও জেলা ট্টাক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার দুপুরে ট্টাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশজুড়ে সড়কে লাগামহীন চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের হয়রানীতে অতিষ্ঠ হয়ে উঠেছে অসহায় পরিবহণ শ্রমিকরা। যে শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে সাধারণ যাত্রীসহ মালামাল দেশের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে পৌছে দিচ্ছে তারাই আজ সকলের কাছে অবহেলিত। সড়কে তারা দিনে পর দিন লাঞ্চিত,বঞ্চিত হলেও দেখার কেউ নেই।

কিছু দুস্কৃতিকারী সড়কে নিজেদের পকেট ভারী করতে ওজন পরিমাপের নামে হয়রানীসহ শ্রমিকদের নানা ভাবে হয়রানী করছে। এছাড়াও সড়কে পুলিশ ও মাস্তানদের চাঁদাবাজির এখন তুঙ্গে। বর্তমানে পরিবহণ শ্রমিকরা অর্ধহারে অনাহারে জীবন যাপন করলেও তাদের দেখার মত  কেউ নেই। তাই পরিবহণ শ্রমিকদের জন্য ন্যার্য মুল্যের রেশন কার্ড ব্যবস্থা চালুর দাবী জানান পরিবহণ চালক ও শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর ও খাগড়াছড়ি ট্টাক শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন কুমার সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করে বলেন, সারাদেশের মানুষের সুখে-দু:খে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে পায়। তিনি পরিবহণ শ্রমিকদের দিকে একটু সুদৃষ্টি দিলেই এ অসহায় ও খেটে খাওয়া এ সকল শ্রমিকরা অর্ধহারে-অনাহারে জীবন যাপন কাটানোর হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রধানসহ সড়কে হয়রানী বন্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ : পরিবহণ শ্রমিকদের হয়রানী বন্ধসহ ন্যার্য মুল্যের রেশন কার্ড চালুর দাবীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭