ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

প্রধানমন্ত্রী: অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ

  • আপডেট সময় : ০৫:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অগ্নিসন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনাফ ইজ এনাফ বা যথেষ্ট হয়েছে; এখন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই সন্ত্রাস ও হত্যার রাজনীতির মূলোৎপাটন করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা অতীতে ১৬ বছর জনগণের ওপর বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক রাষ্ট্র পরিচালনা করেছিল। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার সেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা করেছিল। এখন ওই অশুভ মহল আবারও সেই অধিকার কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, এই স্বৈরাচারী সন্ত্রাসীদের কি পুনরায় গুম-খুনের রাজনীতি বা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন। প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবা।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, চব্বিশের চেতনা ধারণ করে সব গণতন্ত্রমনা মানুষকে একসঙ্গে রাস্তায় নামতে হবে। যেভাবে ২০২৪ সালে দেশ থেকে সেই স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক একইভাবে এখনো ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে তাদের প্রতিহত করার সময় এসেছে। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী: অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ

আপডেট সময় : ০৫:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬