ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য অপসারণ করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার এক্ষেত্রে অনড় ও অটল অবস্থানে রয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসণ এবং রাস্তা সম্প্রসারণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর দৃঢ়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও যার অসীম সাহসের কারনে বিচার কার্য সম্পন্ন হয়েছে-তার অবস্থান নিয়ে কথা বলা যৌক্তিক নয়। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, রোজার ঈদকে সামনে রেখে জনভোগান্তি কমাতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং পার্কিং করা ট্রাকসহ যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনায় যে ভাস্কর্যগুলো স্থাপিত হয়েছে সেগুলোর সঙ্গে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের কোনও সর্ম্পক নেই। এগুলো অপসারণ করার প্রশ্নই ওঠে না। এসব ভাস্কর্য আছে এবং ভবিষ্যতেও সরকারি অনুদানে আরও নির্মিত হবে। এ ব্যাপারে সরকার অনড় ও অটল অবস্থানে আছে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ছরোয়ার হোসেন, সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরিফুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭