ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

প্রধান শিক্ষকের মেয়াদ শেষ তাই তড়িঘড়ি করে স্কুলের গাছ বিনা টেন্ডারে বিক্রি!

  • আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা বাগুটিয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরীর মেয়াদ শেষ, তাই তড়িঘড়ি করে স্কুলের গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া হচ্ছে। স্কুল সভাপতি ও প্রধান শিক্ষকের এই অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসি শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।

স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তারা নিজ হাতে গাছ গুলো রোপন করেছিলেন।

বর্তমানে গাছগুলো বিনা টেন্ডার ও মুল্য নির্ধারণ ছাড়াই তড়িঘড়ি করে কেটে ফেলা হচ্ছে। প্রধান শিক্ষকের চাকরীর বয়স শেষ বলে তিনি স্কুল সভাপতির সাথে যোগসাজস করে গাছগুলো কেটে ফেলছেন বলে অভিযোগ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসুদেব কুমার ঘোষ বলেন, বিদ্যালয়ে জে এস সি এবং এস এস সি  পরীক্ষার কেন্দ্র রয়েছে। এবার এস এস সি পরীক্ষায় তাবু টানিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে, তাই বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য গাছ গুলো বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ দিদারুল আলম বলেন, বিদ্যালয়ের অবস্থা জরাজীর্ন, গাছ বেচার সিদ্ধান্ত কমিটি নিয়েছে, তারা এটা নেয়ার অধিকার রাখে। প্রধান শিক্ষক বলেন, ১৫ তারিখে ১৫ টি গাছের নিলাম মূল্য হাকা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা।

তবে ১৫ টি বড় মেহ গনি গাছের মূল্য এতো কম টাকা ডাকায় জন মনে প্রশ্ন দেখা দিয়েছে। স্কুল সভাপতি ও প্রধান শিক্ষক গোপনে টাকা ভাগাভাগি করে নিয়েছে বলে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান শিক্ষকের মেয়াদ শেষ তাই তড়িঘড়ি করে স্কুলের গাছ বিনা টেন্ডারে বিক্রি!

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭