ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ফরিদপুরে ডিবি পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করার ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) ও সহ সভাপতি মো. আরিফুল ইসলাম রনিকে (২৮) আটক করে সোমবার আদালতে পাঠানের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতি রোববার বোয়ালমারীতে হাট বসে। রাস্তাটি সরু এবং একটি মন্দির থাকায় স্টেশন রোডে প্রচুর যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান দিয়ে ডিবি পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। ডিবি পুলিশের গাড়ির পেছনে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেলে ছিলেন। যানজটের কারণে ডিবি পুলিশের গাড়িটি সামনের দিকে যেতে পারছিল না। পেছন থেকে ছাত্রলীগের নেতাদের মোটরসাইকেল থেকে বারবার হর্ণ দেওয়া হচ্ছিল। এ সময় ডিবি পুলিশের গাড়ি থেকে এক সদস্য নেমে তাদের বারবার হর্ণ দেওয়ার কারণ জিজ্ঞেস করে। এতে করে ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতি পুলিশ সদস্যের ওপর ক্ষিপ্ত হন। তারা পুলিশ সদস্যকে লক্ষ্য করে নানা মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগের দুই নেতা পুলিশ সদস্য মির্জা গোলাম গাউসকে মারপিট করে আহত করেন। রাতে মারাত্মক আহত অবস্থায় পুলিশ সদস্য মির্জা গোলাম গাউসকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পুলিশ সদস্যকে মারপিট করে আহত করার ঘটনার পর ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতিকে আটক করে বোয়ালমারী থানায় নিয়ে যাওয়া হয়। পরের দিন তাদের গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যকে মারপিট করে আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. হান্নান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে ডিবি পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪