ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

শফিকুল আলম: স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ

  • আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল ছিল। তার মতে, আওয়ামী লীগ নিজেরাই সহিংসতার পথ বেছে নিয়ে সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে। রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কৌশল নিয়ে অনেকের মনে বিস্ময় থাকলেও বাস্তবে তা নিখুঁতভাবে কাজ করেছে। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি। তিনি বলেন, রমজানের পর আসবে বর্ষাকাল। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে তা অভূতপূর্ব।

শফিকুল আলম বলেন, দা হাতে আওয়ামী লীগ কর্মীদের বিএনপির সংসদ সদস্যদের বাসভবনসহ বিভিন্ন মানুষের বাড়িতে আগুন দেওয়া ও থানায় হামলার মতো ঘটনা অত্যন্ত ভয়াবহ ছিল। এ সময় টুপি পরিহিত বা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়ে পরিচয় যাচাইয়ের ঘটনা জনমনে সরকারের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুললেও, এটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে। তিনি জানান, সহিংসতায় পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলার মাধ্যমে আওয়ামী লীগ কার্যত কোনো রাজনৈতিক অর্জন করতে পারেনি, বরং নিজেদের নেত্রীর প্রত্যাবর্তনের পথ নিজেরাই রুদ্ধ করেছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ- এটা সত্য। অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে- এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা। আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।

সহিংসতা গোপালগঞ্জ অঞ্চলের বাইরে ছড়িয়ে না পড়ায় সরকারকে বড় কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে হয়নি বলে জানান শফিকুল আলম। এমনকি আওয়ামী লীগের হাতে পাঁচজন নিহতের ঘটনাও পরিস্থিতিকে বড় কোনো সংঘাতের দিকে নিতে পারেনি। পরবর্তীতে সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠানোর সিদ্ধান্ত নেন। নিরাপত্তা বাহিনীর বড় কোনো অভিযানের আগেই তরুণ আওয়ামী লীগ কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং পরিস্থিতি শান্ত হয়ে আসে। ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার।

রাজনৈতিক কৌশলের বিষয়ে তিনি আরও বলেন, এই সংকটের মুহূর্তে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর সাথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার যে ডাক দিয়েছেন, তা ছিল একটি মাস্টারস্ট্রোক। জামায়াতের আমিরসহ অন্যান্য বিরোধী নেতারা দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন। এর ফলে জামায়াত ও মিত্ররা ৪০ দিনের যৌথ কর্মসূচি ঘোষণা করে, যা আওয়ামী লীগের সামনে কৌশলগত সুযোগ কমিয়ে দেয়। এখন সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া তাদের হাতে আর কোনো পথ নেই বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই।

শফিকুল আলম সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়, তাই দীর্ঘমেয়াদী সংঘাত তাদের জন্য বহন করা সম্ভব নয়। দলটি সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হচ্ছে এবং বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তা গণপ্রতিরোধের মুখে পড়তে পারে। পলাতক নেতাদের দ্রুত এই বাস্তবতা উপলব্ধি করা উচিত। তার মতে, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান মাস পর্যন্ত সময় রয়েছে। বিএনপি সরকার তাকে প্রত্যর্পণ ছাড়া ফেরত নেবে না, আর ভারতও নিজের রাজনৈতিক সংকটের কারণে তাকে হস্তান্তর করতে সক্ষম নয়। তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।

বর্ষাকালের পর ভারত হাসিনা ও কলকাতায় অবস্থানরত জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে নতুন করে অবস্থান পর্যালোচনা করবে বলে তিনি ধারণা করছেন। শফিকুল আলম বলেন, সম্ভবত তখন তাদের নীরবে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, ভারত এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমনকি ২০২৯ সালের দিকে বিরোধীদলীয় নেতার আধা-সরকারি ভারত সফরের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

নিউজটি শেয়ার করুন

শফিকুল আলম: স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ

আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬