ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোববার ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফেংশেনের আঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পুলিশ ও দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা সনি ওম্বাজিনো বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, ভোরবেলা ম্যানিলা থেকে প্রায় ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পূর্বে পিটোগো শহরের কাছে একটি গ্রামে একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে দুই বছর ও ১১ বছর বয়সী দুই শিশুসহ ওই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারায়। ঝড়টি রাতভর লুজনের দক্ষিণ-পূর্ব অংশ জুড়ে তাণ্ডব চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজ্য আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার ভোরে ফেংশেন ম্যানিলা উপসাগরের উপর দিয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) বেগে ঝড়ো হাওয়া বইছিল এবং রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত প্রদেশগুলোতে ঝড়টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিষেবা সম্ভাব্য উপকূলীয় বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, শনিবার থেকে দক্ষিণ-পূর্ব লুজোন জুড়ে কমপক্ষে ৪৭ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে সরকার-নির্ধারিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে চলে গেছে।

ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে, যা নিয়মিতভাবে লাখ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাসকারী এলাকায় আঘাত হানে।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই গ্রহ উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলোও অধিকতর শক্তিশালী হয়ে উঠছে।

ফেংশেন এমন এক সময় এলো, যখন দেশটিতে গত তিন সপ্তাহে একাধিক বড় ভূমিকম্পের কবলে পড়ে কমপক্ষে ৮৭ জন প্রাণ হারিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫