ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার ফুলগাজীতে আজ পিকআপ-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে শিশু ও সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে। সকাল ৮টার দিকে উক্ত উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর শনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, ফুলগাজীর হাড়ীপুষ্করনীর মৃত নূর হোসেনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২৫) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের আকরাম হোসেনের ৮ মাস বয়সী শিশু সন্তান আনাস। আহতরা হলেন, একই পরিবারের আকরাম হোসেন (৪০), তার স্ত্রী জান্নাতুল মুন্নি (২৫) এবং তাদের ছেলে হাসিম বিন আকরাম (৭)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালে আমজাদহাটে শ্বশুর বাড়ি থেকে আকরাম হোসেন নিজ বাড়ির পথে মনিপুর শনিরহাট এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে তাদের সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শহীদুল্লাহ জানান, হাসপাতালে আনার পূর্বেই দুইজনের মৃত্যু ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩