ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধিতে তিন দেশের বিচারপতিদের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা।

শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় সড়ক পথে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছান তারা। পরে সকাল সোয়া ১০টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, জাতির পিতার সমাধিতে এসেছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমার সঙ্গে রয়েছেন নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি। এ দুই বন্ধু প্রতীম দেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের অনেক সহযোগিতা ও সমর্থন দিয়েছে। তাদের দেশের বিচার ব্যবস্থার সঙ্গে আমাদের কিছু বৈষম্য থাকলেও অনেক অংশে আমাদের সঙ্গে মিল রয়েছে। সেজন্য তারা একটি করফারেন্সে এসেছেন ঢাকায়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার তারা বঙ্গবন্ধু মিউজিয়াম দেখেছেন। তাদের আগ্রহ ছিল এ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আসার। তাদের বঙ্গবন্ধুকে জানার যে আগ্রহ এবং তার প্রতি যে সম্মানবোধ, সেটা আমাদের অভিভূত করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ এ দেশ দুটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা মো. মঈনুল হক, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) বাবলী শবনম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর সমাধিতে তিন দেশের বিচারপতিদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪