ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কৈশোর-তারুণ্যের বই মেলা শুরু

  • আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 490
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো : বরিশালে তিন দিনের ‘কৈশোর-তারুণ্যে বই’ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্ভোধন করেন কৈশোর-তারুণ্যের বই’র নির্বাহী কমিটির আহবায়ক তুষার আব্দুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণী কক্ষের পাশে বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে এ মেলার আয়োজন। পাশাপাশি যে বই আনন্দ যোগায় স্বপ্ন দেখায় এমনি ধরণের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়া মেলার উদ্দেশ্য।

আর বই হলো সবচেয়ে বড় বন্ধু যার মধ্য দিয়ে তারুণ্য বিকশিত হবে।

এই মেলায় উদ্বোধনী সময়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বদরুজ্জামান কৈশোর তারুণ্যে বই সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ জাকির হোসেন। মেলায় অনন্যা, প্রথমা, কাকলী প্রকাশনী মিলিয়ে ৮ টি প্রকাশনী অংশ নিয়েছে তাদের বই  নিয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে কৈশোর-তারুণ্যের বই মেলা শুরু

আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭