ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশালে নগরীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

  • আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো:

নগরীর সিএন্ডবি রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল ও ১শো,পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন যশোর জেলার ভিত্তিআশ্রা গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে দিপঙ্কও বিশ্বাস (৩০), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে তুহিন মোল্লা(২০)।

এছাড়া অভিযানের টের পেয়ে বরিশালের উজিরপুর উপজেলার ডহরপাড়া গ্রামের তাহের আলী হাওলাদারের ছেলে হুমায়ন কবির (৩৮) এবং স্ত্রী মুক্তা (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ দেলোয়ার হোসেন মোঃ হেলালুজ্জামান তাদের সঙ্গীয় টিমসহ অভিযান পরিচালনা করে শুক্রবার খালপাড় সড়ক থেকে তাদেরকে আটক করেন। আসামীদের সাথে থাকা পিকআপ এর বডির পাত খুলে চেসিস এর সাথে সংযুক্ত করা অভিনব পন্থায় লোহার তৈরী সারি-সারি চেম্বার বক্সের ভেতর থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী মোঃ হুমায়ুন কবির ও ফাতিমা বেগমের ভাড়া বাসার অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে নগরীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭