সংবাদ শিরোনাম ::
বরিশালে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / 255
বরিশাল প্রতিনিধি
বরিশালে আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের একটি পুকুর থেকে রবিবার সকালে কালু সরদার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালু ওই গ্রামের মহব্বত আলী সরদারের পুত্র।
পুলিশ জানায়, শনিবার বিকেলে রহস্যজনক ভাবে কালু নিখোঁজ হয়। রবিবার সকাল সাড়ে দশটায় সোনামদ্দিন সরদারের পুকুরে কালুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
























