ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে এবার আগেভাগেই নালার মাটি তুলছে চসিক

  • আপডেট সময় : ১১:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষাকালে জলাবদ্ধতা এড়াতে নিজস্ব লোকবলের মাধ্যমে এবার আগেভাগেই নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ বৃহস্পতিবার সকালে কার্যক্রমের প্রথম দিনে পূর্ব ষোলশহর ওয়ার্ড কার্যালয় থেকে থানা সংলগ্ন নালা ও হোটেল জামানের সামনে থেকে ওমর আলী মাতব্বর রোডের মুখ পযর্ন্ত বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে নিজস্ব লোকবলের মাধ্যমে নালা-নর্দমা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
এসময় মেয়র বলেন, বর্ষার আগেই নালা থেকে মাটি উত্তোলন সম্পন্ন করলে নালার অভ্যন্তরীণ পানি চলাচল সক্ষমতা বাড়বে, যা একদিকে বর্ষাকালে নগরীতে জলাবদ্ধতা কমাবে এবং অপরদিকে পানি জমাটবদ্ধ না থাকলে মশাও জন্মাবে না। তাই গ্রীস্মের মধ্যেই মাটি উত্তোলনের কাজ সম্পন্ন করতে হবে। মেয়র পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ হওয়া স্থাপনা ভেঙে দেয়ার পাশাপাশি পানি চলাচলে বাধা দেয় এমন কোন কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে এবার আগেভাগেই নালার মাটি তুলছে চসিক

আপডেট সময় : ১১:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩