ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

বাঁশখালী ও কুতুবদিয়ার ৭১ জন মাঝি-মাল্লা জেলে নিখোঁজ

  • আপডেট সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • / 395
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামে বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৭১ জন মাঝি-মাল্লা জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত পর্যন্ত ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বাঁশখালী থেকে চার দিন আগে দুটি ইঞ্জিন চালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে যায়। ঝড়ের পর এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নৌকা দুটিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিল।

কক্সবাজারের কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী মঙ্গলবার রাতে বলেন, কুতুবদিয়া অঞ্চল থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার তীরে ফিরে আসেনি। তারা এখন পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। নৌকা মালিক সমিতি সূত্র জানায় সেগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা ছিল।

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, নিখোঁজ মাঝি-মাল্লার পরিবারের সদস্যরা স্বজনদের ফেরার প্রতিক্ষায় সাগর পারে আহাজারি করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঁশখালী ও কুতুবদিয়ার ৭১ জন মাঝি-মাল্লা জেলে নিখোঁজ

আপডেট সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭