ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক যুক্তরাজ্যে সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক

উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা

  • আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা ও হামলার তীব্রতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে। গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশেপাশের জলসীমায় অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে। একইসাথে, তাদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে তার দেশ ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ কবলে পড়েছে। তেহরানের কৌশলগত অবস্থান হলো, এই অর্থনৈতিক চাপ প্রতিহত করা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর যুদ্ধের খরচ চাপিয়ে দেওয়া।

সাম্প্রতিক অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাহরাইন। শনিবার মানামার নিকটবর্তী একটি শিল্প স্থাপনায় হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে। তেহরানের ভাষ্যমতে, ইরানের হেনগাম দ্বীপে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া রোববার হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছে ইরান। তাদের ভাষ্যমতে, ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরুর পর থেকে এটি এ ধরনের ২০তম ড্রোন ভূপাতিত করার ঘটনা। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আগে একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিল। গত সপ্তাহে কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালিতে অব্যাহত হামলার ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)-এর তথ্যানুযায়ী, ১২ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে মাত্র ২৬৩টি জাহাজ চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ শতাংশ কম। যুদ্ধের আগের প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজের স্থলে বর্তমানে ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে থাকায় জাহাজের বিমা খরচ যুদ্ধপূর্ব ০.১০-০.২৫ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৩.৫-৭.৫ শতাংশে ঠেকেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, এই সংঘাতে এ পর্যন্ত অঞ্চলটি থেকে প্রায় ২.৮ বিলিয়ন ব্যারেল তেল এবং ৬০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার অতিক্রম করলেও বর্তমানে তা ৮৩ ডলারে স্থির হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি হয়ে ছিলো।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করে এর জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির গবেষক রামি খুরি আল জাজিরাকে দেওয়া বিশ্লেষণে উল্লেখ করেন যে, ইরান আর একা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার দায়ভার বহন করতে আগ্রহী নয়। উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে নিরাপত্তা প্রদানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ফুটিয়ে তোলা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগ করা তেহরানের অন্যতম লক্ষ্য।

পরিস্থিতি নিয়ে কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি সতর্ক করেছেন যে, ট্রাম্প নৌ-অবরোধ অব্যাহত রাখলে সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে শনিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী চুক্তি’ করতে আগ্রহী যাতে দেশটি পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত থাকে। একইসঙ্গে তিনি দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বর্তমান নেতৃত্বকে ‘তুলনামূলক যুক্তিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা

আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬