ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাস প্রবেশে বাধা দেয়ায় বরিশাল-বানারীপড়া রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট সময় : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো : বাস প্রবেশে বাধা দেয়ায় বরিশাল-বানারীপড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কোন সিদ্ধান্ত না হলে জেলার আভ্যন্তরীন সকল রুটে আগামীকাল বুধবার থেকে বাস চলাচল বন্ধের ঘোষনা দিয়েছে নতুল্লাবাদস্থ বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সমিতি। বিষযটি নিশ্চিত করে সমিতির সভাপতি মোঃ আফতাব হোসেন জানান, বানারীপাড়া পৌরসভার স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা গেইটলক সার্ভিসের জন্য টেম্পু স্ট্যান্ডের পাশেই ডাকবাংলো মোড়ে জায়গা নির্ধারন করে দেয়।

এরফরে লোকাল সার্ভিস পৌরসভা এলাকাধীন বাসস্ট্যান্ডে যেতো এবং গেইটলক সার্ভিসের বাস পৌরশহরের ভেতরে যেতো। কিন্তু কিছুদিন ধরে গেইটলক সার্ভিস ডাকবাংলো মোড়ে যেতে দিচ্ছে না স্থানীয়রা। কিন্তু ওইস্খানের পাশেই ভূমি অফিসের সামনে থেকে মাহিন্দ্রা (থ্রি হুইলার) চলাচল করে আসছে।

তিনি বলেন, আজ দিনের মধ্যে এ বিষয়ে কোন সুরাহা না হলে আগামীকাল থেকে জেলার আভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দে বলেন, বানারীপাড়ায় যে স্থানে তাদের বাস পার্কি করতে না দেয়াতে তারা ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। অপরদিকে হিজলা পৌরসভা কর্তৃপক্ষ ১০ টার পার্কি চার্জ বৃদ্ধি করে ২৫ টাকা করায় এই রুটেও বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এর সমাধান না হলে বুধবার থেকে অভ্যন্তরীণ ৮টি রুটে অর্নিদিষ্ট কালেরর জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করবেন।

এদিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ডাকবাংলোর মোড়ে একটি সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর তাদের দাবীর ওপর ভিত্তি করে ডাকবাংলো মোড় থেকে বাস (সিটিং সার্ভিস) চলাচল বন্ধ করে দেয়া হয়। কিন্তু সম্প্রতি বাস মালিক সমিতি সিটিং সার্ভিসগুলোকে আগের স্থান (ডাকবাংলো মোড় ) থেকেই চলাচল করার জানান। কিন্তু এতে স্থানীয়রা রাজি হননি। তাই গত ২/৩ দিন ধরে বরিশাল-বানারীপাড়া এ রুটে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, ডাকবাংলো মোড় সংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচল করায় তাদের যাত্রী কম হয় বলে দাবী বাস মালিক-শ্রমিকদের। তাই তাদের ওইস্থানে নেয়া নয়তো ভূমি অফিসের সামনে থেকে মাহিন্দ্রা স্ট্যান্ড সরিয়ে দেয়ার দাবী পোষন করেছেন। জিম্মি না করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহবান জানিয়ে ওসি বলেন, স্থানীদের সাথে বসে এর সমাধান করা সম্ভব।

এদিকে ধর্মঘটের এ আহবানকে সমর্থন পোষনের কথা জানিয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেখানে তার বিচার হবে। কিন্তু তারপরও আমাদের সিটিং সার্ভিসের কাউন্টার সরিয়ে দেয়া হয়।

এ নিয়ে থানার ওসি, স্থানীয় পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানদের সাথে বৈঠক করেও কোন লাভ হয়নি। তাই গত ১৬ এপ্রিল থেকে তারা বরিশাল-বানারীপাড়া রুটে সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ রাখেন। পরে লোকাল সার্ভিসও বন্ধ করে দেয়া হয়। এখন পুরো জেলায় বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাস প্রবেশে বাধা দেয়ায় বরিশাল-বানারীপড়া রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭